কবিতার জন্য
ভালোবাসা
রবিশঙ্কর
মৈত্রী
মাঝে মাঝেই এমন নেতিবাচক
কথা শুনি--এখন আর
কবিতা কে ভালোবাসে? কবিতা
কেউ পড়ে নাকি? সেই
নেতিবাচক ভাবনাকে ধাক্কা দেয়ার জন্য
বলতে চাই-- খিচুড়িতে যার
তেলেভাজা শুকনো লঙ্কা লাগে,
সেও আসলে কবিতা ভালোবাসে। কেউ
কেউ বলেন, কবিতা না
পড়লে কী হয়? শরীরের
কোনো কাজেই কি লাগে
কবিতা। বরং
সুড়সুড়ি দেয়া কৌতুকের বই
পড়লে বেশ একটু শব্দ
করে হাসা যায়, হাসলে
হৃদয় ভালো থাকে। ফুসফুসের
ব্যায়াম হয়ে যায়।
কবিতা কী কাজ করে?
যে মানুষ শুধু গায়ে
গতরে মানুষ, শরীরসর্বস্ব মানুষ,
কবিতা কি তার কোনো
কাজে লাগে? পেটে খিদে
কিংবা পেটে ব্যথা বোঝার
জন্য কি কবিতা পড়তে
হয়? যে শরীরটাকে নাদুস
নুদুস কিংবা স্লিম স্মার্ট
দেখাতে চায় তার জন্য
শরীরচর্চার বই, একটু উত্তেজনা
উদ্দীপক পত্রিকাও আছে। কিন্তু
কবিতায় সে কী পাবে?
যে মানুষটি একই রকম সঙ্গমে
আর সুখ পায় না,
সে তার রতিসুখ বাড়ানোর
কৌশল হিসেবে কামসূত্র পড়তে
পারে। অবশ্য
কামসূত্র পড়তে গেলেও জ্ঞানগম্যি
লাগে। আর
যাই হোক সোজা কথায়,
কবিতা শরীরের কোনো কাজেই
লাগে না। মাথা
ব্যথা, পেট ব্যথা, ক্ষুধামন্দা,
অম্বল এসব শারীরিক অনুভূতি
সবাই আমরা ধরতে পারি
পড়তে পারি। আর
এই অনুভূতি ঠিকঠাক থাকলেই তো
শরীর চলে। রতিসুখও
চলে তো-- তাহলে আর
কবিতা পড়া কেন?
খাবার
টেবিলে বসে যে হালুম
হুলুম খায়, সে একটু
আড়াল পেলেই শরীর সুখের
জন্য ঝাঁপিয়ে পড়ে। বিছানার
সুখের জন্য যার ত্বর
সয় না, খিদে লাগলে
যার কোনটা আগে পরে
জ্ঞান থাকে না, স্যুপ
আগে নাকি রোস্ট আগে
বিবেচনা বোধ থাকে না
যার, তার জন্য কোনো
বই পড়ারই দরকার নেই। কবিতা,
সে তো অলকানন্দায় বাস
করে, অনেক অনেক দূরের
পথ। মোট
কথা কবিতা না পড়লে
কারো কিচ্ছুটি আসে যায় না। কবিতা
না পড়ে আমরা দিব্যি
শরীরটাকে বাঁচিয়ে রেখে রতিসুখেও থাকতে
পারি বেশ।এখন
কথা হচ্ছে, যে মানুষটি
ভাবে আমারও একটা জন্মদিন
আছে। জন্মদিনে
আটা রুটি কাবাব না
খেয়ে কেক খেলে কেমন
হয়? জন্মদিনে কেউ যদি একটু
ফুলটুল হাতে দেয়, বেশ
একটু উ্ইশ টুইশ করে,
ভালোই তো লাগে।
এই যে একটু বাড়তি
ভালো লাগা ভালোবাসার জন্য
উসখুস ভাব-- এগুলোই হল
কবিতার সুখ অসুখ।
এখান থেকেই কবিতার ভালোবাসা,
এখান থেকেই কবিতা পড়ার
মন তৈরি হওয়া।মা যখন তার
আদরের সন্তানকে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে
চায়, তখন তার মুখে
ছড়ার ছন্দ থাকে।
আয় আয় চাঁদ মামা--এই তো শুরু
তাল লয় ছন্দ বোধ,
এই তো শুরু কবিতার
সঙ্গে যোগাযোগ। শিশুর
খাবারের প্রতি একটু ভালোবাসার
মন তৈরি করে দেয়
মায়ের মুখের ছড়া।
তাহলে বুঝতেই পারছি, আমরা
শুধু মুখ দিয়ে খাই
না, মন দিয়েও খাই,
আর এভাবেই আমাদের জীবনে
কবিতারা আসে। কবিতা
রূপ রস ছন্দ গন্ধ
নিয়ে আসে। যাদের
জীবনে কবিতা নেই, তারা
আসলে হতভাগা মানুষ।
তারা স্নেহ ভালোবাসা আদর
কদর বঞ্চিত মানুষ।
আমাদেরর শরীরের চেয়ে মন
অনেক অনেক বড়ো, শত
শত হাজার হাজার লক্ষ
লক্ষ গুণ বড়ো মানুষের
মন। আর
এই বড়ো মনের কোণায়
কোণায় কবিতারা থাকে।
কবিতা
মনকে বাঁচিয়ে রাখে, জাগিয়ে রাখে। যারা
কবিতা পড়ে না, কবিতা
শোনে না, তাদেরকে একটু
বেশি ভালোবাসা দিয়ে কবিতার জগতে
নিয়ে আসতে হয়।যে কবিতা পড়তে
জানে না সে মানুষ
হত্যা করতে পারে।
যে কবিতা শুনতে জানে
না সে আত্মহত্যা করতে
পারে। কবিতা
হল মনের মানুষের সূত্র
মন্ত্র। প্রতিটি
মানুষেরই একটা মন আছে,
সেই মনকেই জানা হয়
না যদি কবিতা পড়া
না হয়। যে
কবিতা লিখতে পারে, যে
কবিতা বলতে পারে কিংবা
কবিতা শুনতে পারে--সেই
তো কবিতার মানুষ।
যে কবিতার মানুষ-- তারও
একটা দায়িত্ব আছে। কবিতার
মানুষ যদি আত্মঅহঙের মোড়কে
নিজেকে ঢেকেই রাখে তো
আর সব অকবিতার মানুষগুলো
কবিতার কাছে আসবে কী
করে? আমি যদি কবিতার
মানুষ হই, আমিই তবে
এগিয়ে যাব। বলব,
আমার এই কবিতার জন্য
আর কেউ নেই, শুধু
তুমি।
গলা খুলে বলব, আমি
বহু বাসনায় প্রাণপণে চাই,
বঞ্চিত
করে বাঁচালে মোরে।
আরেকটু
গলা চড়িয়ে বলতে পারি—
জিহ্বায়
উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা
কর্ষিত
জমির প্রতিটি শস্যদানা কবিতা।
আমরা প্রায় সবাই কবিতা
ভালোবাসি। কিন্তু
সবাই সেই ভালোবাসাটা ধরতে
পারি না। যে
খিচুড়ির সঙ্গে একটা তেলেভাজা
লঙ্কা চায়, বুঝতে হবে
তার মনের মধ্যেও কবিতার
ভাবসাব ডুব মেরে আছে। ওই
ডুব মেরেথাকা বোধগুলোকে আমরাই তো জাগাব,
যদি আমি মনেপ্রাণে কবিতার
মানুষ হই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন