পথচাওয়াতেই আনন্দ
রবিশঙ্কর
মৈত্রী
আমরা একটু একটু বড়ো
হই আর আমাদের জীবনে
একটি একটি করে গল্প
জমা হয়। এই
গল্পের শুরু যখন আমাদের
প্রথম জন্ম হয় মায়ের
গর্ভে। মায়ের
গর্ভ থেকেই আমরা কিন্তু
পরিচিত হতে থাকি।
আমাদের আসন্ন জন্মের গল্প
ছড়াতে থাকে কাছের মানুষের
গণ্ডিতে। আমরা
দ্বিতীয় জন্ম লাভ করি
ভূমিষ্ঠ হয়ে। ধীরে
ধীরে পৃথিবীর আলো বাতাস মাটিকে
আমরা আস্তে আস্তে অধিকার
করি।
দ্বিতীয়
জন্মের পরও আমরা আরো
একটা জন্মলাভ করার জন্য অপেক্ষা
করি। মায়ের
গর্ভে প্রথম জন্ম, দ্বিতীয়
জন্ম পৃথিবীতে। তৃতীয়
জন্মটা কোথায়?
তৃতীয়
জন্মলাভ করতে পারলেই মানুষের
মানবজন্ম সার্থক হয়।
তৃতীয় জন্ম আসলে কী?
কোথায় কীভাবে সেখানে উত্তীর্ণ
হওয়া যায়?
একটু খেয়াল করলেই দেখতে
পাই, একটি গাছের জন্মাবার
জন্য প্রথমেই দরকার হয় বীজ। বীজ
থেকে অঙ্কুর হয়।
অঙ্কুর থেকে গাছ।
বীজ প্রথম জন্ম, বীজ
অঙ্কুরিত হলে বীজের দ্বিতীয়
জন্ম হয়। এবং
অঙ্কুর থেকে জন্মলাভ করে
একটি গাছ। একটু
মনোযোগ দিলেই দেখতে পাই,
বীজকে ত্যাগ করে অঙ্কুরিত
হতে হয়। অঙ্কুরকে
ত্যাগ করে বৃক্ষজন্ম লাভ। অর্থাৎ
একটা ধাপ থেকে আরেক
ধাপে উত্তরণ। একেকটি
বৃক্ষ জন্ম সার্থক করে
নিজের পরিপুষ্টিলাভের মধ্য দিয়ে এবং
তার আত্মত্যাগের মাধ্যমে। বৃক্ষ
পরিপুষ্ট হলে সে এই
পৃথিবীর পরিবেশবান্ধব হয়, সে মানুষের
প্রতিদিনের জীবনে সুস্বাস্থ্য দান
করে।
কিন্তু
আমরা? মানুষ? মানুষও তো
বৃক্ষের মতোই মায়ের গর্ভ
থেকে পৃথিবীর আলো বাতাসে ভূমিষ্ঠ
হয়ে সৌন্দর্যে ঐশ্বর্যে প্রাচুর্যে সমৃদ্ধ হয়।
কিন্তু প্রতিটি মানুষ তৃতীয় জন্ম
লাভ করে না, করতে
পারে না। বৃক্ষ
তার জন্মের তৃতীয় ধাপে
পরিবেশ বান্ধব হয়ে ওঠে,
কিন্তু আমরা প্রত্যেকে সমাজবান্ধব
হতে পারি না, হয়তো
হয়েওঠা হয় না।
মানুষের
প্রথম এবং দ্বিতীয় জন্মে
অর্থাৎ মাতৃগর্ভে এবং ভূমিষ্ঠ হবার
পর চরম অসহায় অবস্থায়
থাকি। আমাদের
জীবন বাঁধা থাকে মায়ের
কাছে, পরিবারের কাছে। আমরা
অবুঝ শিশুজীবনটা পার করে দিই
কেবল আহার করে, ছোট্ট
পায়ে পড়তে পড়তে ছোট্ট
পৃথিবীতে বিহার করে আর
কেবলই ঘুমিয়ে ঘুমিয়ে।
অসহায় শিশুকালে আমাদের জীবনে সামান্য
ত্রুটি ঘটলে আমরা কান্নাকাটি
করে চিৎকার করে আশপাশের
মানুষগুলোকে পাগলপ্রায় করে তুলি।
অনেক যতেœ আদরে, সকল
আবদার মেনে আমাদেরকে বড়ো
করে তোলেন মা-বাবা। কিন্তু
আমরা একটু একটু করে
বড়ো হতে হতে বীজকে
ত্যাগের মতো করেই, অঙ্কুরকে
ত্য্যাগের মতো করেই অসহায়
করুণ শিশুজীবনকে ত্যাগ করি এবং
ভুলেও যাই আমাদেরকে চব্বিশ
ঘণ্টা সতর্ক পাহারায় রেখে
কে কীভাবে বড়ো করে
তুলেছে। অপুষ্ট
শিশুবেলার স্মৃতিও থাকে দুর্বল, অরক্ষিত। আমরা
কোনোভাবেই উপুড় হয়ে পড়েথাকা
অসহায় কচ্ছপের মতো শিশুকালের কথা
মনে করতে পারি না,
বিপৎতারিণীকে মনে করতে পারি
না।
যখন আমরা বড়ো হয়ে
উঠি তখনই আমাদের তৃতীয়
জন্মলাভের প্রয়োজন হয়। এই
তৃতীয় জন্ম হয় মঙ্গলের
পৃথিবীতে। আমরা
যখন বুঝতে শিখি আমি
কেবল আমি নই, আমি
শুধু আমার নই।
আমি আমার পরিবার, দেশ
ও দশের, সকলের তখন
থেকেই আমাদের তৃতীয় জন্মের
শুরু। অন্য
জীবের সঙ্গে মানুষের মোটা
দাগের পার্থক্য এখানেই, মানুষ তার পরবর্তী
প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী
রচনা করে, এবং সেই
কাজটি করাই তার জন্য
প্রথম ও প্রধান ব্রত।
সংসারের স্নেহমায়া,
ছোটো ছোটো দুঃখ কষ্ট,
হাসি আনন্দ--এসবই শুধু
নিজের জন্য, নিজের পরিবারের
মধ্যে সীমিত। যখনই
আমরা মা-বাবার ঘরের
বাইরে আস্তে আস্তে পা
রাখতে থাকি। আস্তে
আস্তে অন্যের সঙ্গে নিজেকে
যোগ করি। সংসারের
বাইরের পৃথিবীতে নিজেকে আমরা যখন
আবিষ্কার করি এবং নতুন
পাওয়া সঙ্গীদেরকে আপন করে নিয়ে
আনন্দলাভ করি, তখনই আমরা
তৃতীয় জন্মলাভের পথ তৈরি করি। একটা
খোলসঢাকা পৃথিবী থেকে মুক্ত
পৃথিবীতে অবাধ বিচরণ করতে
করতেই বুঝতে পারি, আমরা
প্রত্যেকে প্রত্যেকের তরে। নিজেকে
অন্যের সঙ্গে যুক্ত করা,
নিজেকে আর সবার ভালোর
জন্যে কাজে লাগাতে পারাটাই
মঙ্গল। আর
এই মঙ্গলের পৃথিবীতে প্রবেশ করা মানেই
তৃতীয় জন্মলাভ করা। আর
এই তৃতীয় জন্মের ভেতর
দিয়েই আমাদের মন্যুষত্বের বিকাশ
ঘটাতে পারি।
কিন্তু
আজকের এই পৃথিবীতে কতোটুকু
মন্যুষত্বের বিকাশ ঘটছে।
আমরা কজন কতোটুকু অন্যের
জন্য কিছু করছি? মানুষ
যাকিছু নিয়ে সার্থক হতে
পারে, তার বিপরীতটাই এখন
ঘটে চলেছে প্রায় সবখানে। আমরা
নিজেকে ছাড়া আর কিছুই
ভাবতে পারছি না।
আর তাতেই চারপাশে একটা
হিংসার পৃথিবী তৈরি হচ্ছে। সভ্যতার
পরম বিকাশের পর এখন চলছে
সভ্যতার চরম সংকট।
আমাদের
চারপাশে যা খারাপ কিছু
ঘটছে তার পেছনের কারণই
হল অসভ্যতা। আর
এই অসভ্যতার প্রথম পরিপুষ্টি যোগাচ্ছে
স্বার্র্থপরতা। সভ্যতার
মানে শুধু আধুনিকতা নয়। আমরা
আধুনিক প্রযুক্তি ব্যবহার করছি বলেই দাবি
করতে পারি না যে
সভ্যতার চরম শিখরে পৌঁছে
গেছি।
অহংকার
আর স্বার্থপরতাও অসভ্যতার অন্যতম কারণ।
নিজের স্বার্থচিন্তার গণ্ডি যতো বাড়বে
সমাজে ততো অসভ্যতাও বাড়বে। আমরা
যতো প্রতিবাদহীন, প্রতিকারহীন, প্রতিরোধহীন থাকবে অসভ্যতাও ততো
অপ্রতিরোধ্য হয়ে উঠবে।
শিক্ষার
হার বাড়ছে কিন্তু সভ্যতার
হার কমে যাচ্ছে দিনে
দিনে। এর
কারণ আমরা শুধু প্রাতিষ্ঠানিক
শিক্ষার মধ্যে নিজেদেরকে সীমিত
রাখছি। রবীন্দ্রনাথ
বলেছেন, শিক্ষাকে পরিপূর্ণ করে সংস্কৃতি।
আজ আমরা চারপাশে দেখতে
পাচ্ছি সংস্কৃতিহীন শিক্ষার প্রসার ঘটছে।
সংস্কৃতিহীন বইসর্বস্ব নিরীহ স্বার্থপর একটা
শিক্ষিত সমাজ তৈরি হচ্ছে। যে
সমাজে কেউ নিজেকে উৎসর্গ
করবার শিক্ষালাভ করছে না।
যে সমাজে আমরা নিজেকে
নিরাপদ রাখতে গিয়ে অন্যের
ক্ষতি দেখছি নীরবে দাঁড়িয়ে।
তৃতীয়
জন্মহীন এরকম অম্পূর্ণ জীবনের
কারণে আমরা একটা নিরানন্দ
পৃথিবীতে বাস করছি।
এই পৃথিবীর মধ্যে আমরা কেবল
ভয়, সন্দেহ, ভয় বয়ে নিয়ে
বেড়াচ্ছি।
যারা অসভ্যতা করছে, যারা সন্ত্রাস
ছড়াচ্ছে তাদেরকে রুখে না দিতে
পারলে, তাদেরকে প্রতিহত করতে না পারলে,
তাদেরকে সভ্যতার পথে না আনতে
পারলে কারো পক্ষেই সুস্থ
জীবন যাপন করা সম্ভব
নয়।
বইয়ের
পৃথিবীর বাইরে সপ্রাণ যে
পৃথিবী আছে, যেখানে নির্মল
আনন্দ আছে, যেখানে অন্যকে
সঙ্গে নিয়ে চলবার মানসিকতা
আছে, যেখানে সবাই মিলে
বাঁচবার প্রেরণা আছে-- সেরকম
একটা পৃথিবী আমাদেরকে খুঁজে
বের করার প-শ্রম
করতে হবে না।
সেই সুন্দর পৃথিবী আমাদেরকেই
গড়তে হবে। এই
পৃথিবী গড়বার প্রধান উপাদান
ভালোবাসা। মনে
রাখতে হবে, ‘সবারে বাসরে
ভালো নইলে মনের কালো
ঘুচবে নারে।’
আমরা জন্ম থেকে শৈশবে,
শৈশব থেকে কৈশোরে উত্তীর্ণ
হচ্ছি, কৈশোর থেকে তারুণ্যে
প্রবেশ করছিÑএর পেছনে
কি শুধুই বয়স যোগ
করা আর শুধুই একের
পর এক ক্লাস ডিঙিয়ে
চলার পথ রয়েছে?
জীবনের
একেকটি ধাপে উত্তীর্ণ হবার
পেছনে কাজ করছে পরিপূর্ণ
সম্পন্ন মানুষ হবার কর্ম।
অবুঝ শিশুর জীবনে মধুর
ভুল আছে বলেই কৈশোর
এতো সুন্দর। কৈশোরে
স্নেহলাঞ্ছিত অনুশাসন থাকে বলেই তারুণ্যে
আমরা গতিময় জীবনলাভ করতে
পারি। যে
বাস্তব বুদ্ধি ও বোধ
নিয়ে আমরা বড়ো হচ্ছি,
এই বড়ো জীবনটাকে মস্ত
বড়ো বিপুল পৃথিবীর অংশ
বলে ভাবতে হবে।
এখন এই যে আমি--
অপুষ্ট, অপরিণত, অনভিজ্ঞ। আমার
এই সমস্ত অক্ষমতাকে সক্ষম
করে তুলছেন যাঁরা, আমরা
সব সময় তাঁদের প্রতি
শ্রদ্ধেয় থাকব। প্রতিদিন
যে জীবন পার হয়ে
চলেছি, পেছন ফিরে সেই
ছোট্ট অবুঝ জীবন বয়ে
আসা নতুনদেরকে এগিয়ে নেয়ার চেষ্টা
করব। যে
চলতে চলতে আমার সঙ্গে
আর পা চালাতে পারছে
না, যে পিছিয়ে পড়ছে,
তার পিছিয়ে পড়ায় আমি
আনন্দিত না হয়ে ব্যথিত
হব এবং তাকেও নিজের
সঙ্গে এগিয়ে নিয়ে যাব--এরকমই যদি হয়
আমাদের চলমান চারপাশ, তবে
আর কোথাও হিংসা হানাহানি
অসভ্যতা থাকে না।
আরো একটু ভালো মানের
জীবন চাই, আরো একটু
আনন্দময় জীবন চাই, আরো
একটু অন্যের ভালো চাই,
আরো একটু সাম্য চাই--এবং প্রতিদিন ভুল
আমিকে আরো একটু শুধরে
নিতে চাই--এরকম চাওয়ার
শেষ নেই। আর
এই পথচাওয়াতেই আনন্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন